বাজার মূলধন কমেছে দশমিক ৬৩ শতাংশ

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৪৪ কোটি টাকা বা .৬৩ শতাংশ।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১১৯ কোটি ২৮ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭০ কোটি ২ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ১ হাজার ৮৭৪ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯০ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫ টির , দর কমেছে ২৪৮টির এবং ২৭টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো