এনআরবি ব্যাংকের ৮টি উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
ক্যাপসান: এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান আজ বুধবার (২৬ জুন ২০২৪) সিলেটের ফেঞ্চুগঞ্জ, বগুড়ার সান্তাহার ও ধুনট, রাজশাহীর কাশিয়াডাঙ্গা, বরিশালের বাটাজোর, নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ, ফেনীর ছাগলনাইয়া এবং টাঙ্গাইলের গোড়াইসহ মোট ৮ টি উপ-শাখা অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ব্যাংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব গোলাম কবির, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান, পরিচালকবৃন্দ জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল, ডা. মোহাম্মদ এহসানুর রহমান, বায়জুন এন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মো. ওমর ফারুক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনলাইনে উল্লিখিত শাখার গ্রাহক ও সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।