সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (২৬ জুন) থেকে সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা

আবারও কমল সোনার দাম

চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নতুন বন্ডটির নাম হলো ‘10 Years BGTB 20/06/2034’। সিএসইতে বন্ডটির লেনদেন কোড ‘TB10Y0634’ এবং স্ক্রিপ্ট কোড- ‘5028৫’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৪ সালের ২০ জুন শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০২.৫১ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.৬০ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।

[atn_photocard]
আরো