ছাত্র-আন্দোলনে নিহত ৪ শিক্ষার্থীর বিমা দাবি দিলো জেনিথ লাইফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির নিহত চার শিক্ষার্থীর বিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। চার শিক্ষার্থী হলেন- বিবিএ’র শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, ইইই বিভাগের মো. রাব্বি মিয়া, টেক্সটাইল বিভাগের রাকিব হাসান ও রবিউল লিমন।

সাউথইস্ট ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর গ্রুপ সাময়িক জীবন বিমা করা ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে। বিমা সুবিধাদির তফসিল মোতাবেক শাহাদাত বরণ করা প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক পাবেন এক লাখ টাকা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলামের কাছে দুই শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির ও মো. রাব্বি মিয়ার মৃত্যুদাবি বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

এ সম্পর্কিত আরো সংবাদ

এ সময় সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি (অব.), অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম. আবুল বাশার (অব.), ট্রাস্টি বোর্ডের ডাইরেক্টর- অপারেশন ইন্জি. মো. আবুল বাশার, ট্রাস্টি বোর্ডের সচিব মো. তারিক আল জলিল, ডিরেক্টর- ফিন্যান্স মো. আবদুল মতিন, এফসিএ এবং জেনিথ লাইফের এসভিপি মো. শাহাদাৎ হোসেন ও ভিপি মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

অপর দুই শিক্ষার্থী রাকিব হাসান ও রবিউল লিমনের মৃত্যু বিমা দাবির আবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমা অঙ্কের চেক ইস্যু করবে জেনিথ লাইফ। বৈষম্যবিরোধী আন্দোলন ইস্যুতে মৃত্যু দাবির অর্থ প্রদানে দেশের ইতিহাসে জেনিথ ইসলামী লাইফ-ই প্রথম।

জানা যায়, আগামী ১৮ সেপ্টেম্বর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে ইউনিভার্সিটি প্রশাসন। ওই দিন চার শিক্ষার্থীর অভিভাবকের হাতে বিমার টাকাসহ আরও বড় অংকের চেক তুলে দেবে ইউনিভার্সিটি প্রশাসন।

[atn_photocard]
আরো