এজিএমের স্থান পরিবর্তন করলো বে লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভ্যানু পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কোম্পানিটির এজিএম রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং

দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

সূচকের পতনে লেনদেন ৭৪৬ কোটি টাকা

সূত্র মতে, কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। তাতে ভার্চুয়ালি যোগদানের পাশাপাশি বিনিয়োগকারীরা স্বশরীরে অংশগ্রহণ করতে পারবেন। স্বশরীরে যোগদানের জন্য ভ্যানু হিসেবে কোম্পানিটির শুরুতে কাকরাইলের আইডিইবি ভবন নির্বাচন করলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করে রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট নির্ধারণ করা হয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে যোগদানের জন্য এই লিংকে ক্লিক করতে হবে।

[atn_photocard]
আরো