সাপ্তাহিক দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

বিদায়ী সপ্তাহে (০১ সেপ্টেম্বর-০৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৩১১ টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে নিউলাইনের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৩৩ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের শেয়ারদর কমেছে ১৯ দশমিক ১৭ শতাংশ। আর শেয়ারের দাম ১৬ দশমিক ৩৬ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শাইনপুকুর সিরামিকস।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ০৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৫ দশমিক ০০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৪ দশমিক ২৯ শতাংশ, বেক্সিমকো গ্রীণ সুকুকের ১৪ দশমিক ০০ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ৩৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ৫০ শতাংশ এবং জুট স্পিনার্স লিমিটেডর ১৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।

[atn_photocard]
আরো