সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ নভেম্বর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে ১৮৪ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Statements of Financial Position of Nahee Aluminum Composite…

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান নিয়েছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে।

এসময় ডিএসইতে ১৮৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির।

[atn_photocard]
আরো