দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত
অদ্য দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসরড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবুনাসের মোহাম্মদ আবদুজজাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্সঅডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনা ইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন। অর্থ সহপবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।
সভায়২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষ কগণের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্ব সম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৩%নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায়স ম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েব ক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসরড. এ কে এম সদরুল ইসলাম।
সভায় স্পন্সর পরিচালক গণের মধ্য থেকে সর্বজনাবড. মোহাম্মদ আইয়ুবমিয়াও অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান পরিচালক হিসেবে পুর্নির্বাচিত হন।
জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪পর্যন্ত২০১,১৮,৭৩,৫১৬(দুইশত এক কোটি আঠারো লক্ষতিয়াত্তর হাজারপাঁচশত ষোল) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।
জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফারশত করা৫ ভাগ টাকা অর্থাৎ৪,৫৪,৮৬,২৪০/ (চার কোটি চুয়ান্ন লক্ষ ছিয়াশি হাজার দুইশত চল্লিশ) টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।
পরম করুণা ময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪ সালেগণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
দি ইবনে সিনাফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর পক্ষে।