এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এবছরও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে। গত ২৩ নভেম্বর এটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শাখা ব্যবস্থাপক, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১২০ জন স্বশরীরে ও ২৫০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান (ভারপ্রাপ্ত) এ কে এম এহসান।এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সকলকে স্বাগত জানান।

বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির (সিসিসি) সদস্যরাও উপস্থিত ছিলেন। এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

[atn_photocard]
আরো