সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে ধীরগতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৩ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০০ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে বাড়ল তিন শতাধিক শেয়ারের দর

সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬২ ও ১৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো