১ ঘণ্টায় লেনদেন ১০৮ কোটি টাকার

বছরের প্রথম কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৫ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

এ সময় লেনদেন হওয়া ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬ টির, দর কমেছে ৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০৮ কোটি ২১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, দর কমেছে ১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭ লাখ টাকা।

[atn_photocard]
আরো