বাজেটে মূলধনী আয়ে করহার কমানোসহ একগুচ্ছ প্রস্তাব ডিবিএ’র

পুঁজিবাজার স্থিতিশীলতায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগে ক্যাপিটাল গেইন বা মূলধনি মুনাফার ওপর কর কমানোসহ বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

সোমবার (১৭ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে মূলধনী আয়ের উপর করহার ১৫ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ১০ শতাংশ, কর রেয়াতের পরিমান অপরিবর্তিত রেখে বিনিয়োগ সীমা বৃদ্ধি, ভাল মৌলভিত্তিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান কমপক্ষে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়।

[atn_photocard]
আরো