সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ২১১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২১১ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৯ ও ১৮৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো