প্রায় দুইশ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে প্রায় ২০০ শেয়ারের দর কমেছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৯ পয়েন্ট কমে ১১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৮৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির, বিপরীতে ১৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো