বেক্সিমকোর ৩৩ হাজার শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি. কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি পরিশোধ করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

শপিং জোন বিডির ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি. কর্তৃপক্ষ কর্তৃক গতকাল (বুধবার) পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৫ জন শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে সব শ্রমিক ও কর্মচারীর পাওনাদি পরিশোধ করা হবে।

[atn_photocard]
আরো