আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।