সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ৩২৯ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৩২৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার

সূচকের পতনে লেনদেন ৪১০ কোটি টাকার

সূত্র মতে, সোমবার (০৬ অক্টোবর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১০ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৮ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৯ ও ২১০১ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টি, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো