ময়মনসিংহে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস চুরি, ১৫ জন আটক

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর চলমান অভিযানে ময়মনসিংহে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের অপরাধে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ অক্টোবর চর রঘুরামপুর থেকে নেত্রকোনা গামী ৬ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জ এলাকায় কিছু দুষ্কৃতকারী অবৈধ চুনা কারখানায় গ্যাস সংযোগ স্থাপনের উদ্দেশ্যে দুটি সার্ভিস টি স্থাপন করে। এতে গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯

সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক এবং ৭০,৮৯৮টি আবাসিকসহ মোট ৭১,৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ১,৫২,৬৭৮টি বার্নার ও ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

[atn_photocard]
আরো