ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১১টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট প্রথম প্রান্তিক এবং রংপুর ফাউন্ড্রি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেএমআই হসপিটাল, এএমসিএল (প্রাণ) ও আনলিমা ইয়ার্ন তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:
২৩ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার):
হাইডেলবার্গ সিমেন্টÑ বিকাল ৩:১৫ টায়
সিটি জেনারেল ইন্স্যুরেন্সÑ বিকাল ৪:০০ টায়
২৫ এপ্রিল (শনিবার)
আনলিমা ইয়ার্নÑ দুপুর ১২:০০ টায়
২৭ এপ্রিল ( সোমবার)
এনসিসি ব্যাংকÑ দুপুর ২:৫০ টায়
এএমসিএল (প্রাণ)Ñ বিকাল ৩:০০ টায়
রংপুর ফাউন্ড্রিÑ বিকাল ৪:০০ টায়
২৮ এপ্রিল (মঙ্গলবার)
ইউনাইটেড ইন্স্যুরেন্সÑ বিকাল ৩:০০ টায়
জেএমআই হসপিটালÑ বিকাল ৪:০০ টায়
২৯ এপ্রিল ( বুধবার)
মেঘনা কনডেন্স মিল্ক : দুপুর ২:৩৫ টায়
মেঘনা পেটÑ বিকেল ৩:০০ টায়
৩০ এপ্রিল ( বৃহস্পতিবার)
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : দুপুর ২:৪৫ টায়