মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনি-এর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যবস্থাপনা কতৃপক্ষ। রাজধানীর নিকুঞ্জে ডিএসই’র কার্যালয়ে আজ সকাল ১০:০০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সভায় পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা, সামগ্রিক কার্যক্রম, ডিএসইর ভবিষ্যত পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরো