ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেল, লাইফস্টাইল এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

কয়েক সপ্তাহব্যাপী চলমান এই ক্যাম্পেইনের আওতায় নগদ অ্যাপ অথবা কিউআর কোড স্ক্যান করে অথবা ই-কম গেটওয়ে ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করলেই গ্রাহকেরা পাচ্ছেন চমৎকার সব ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

ইলেকট্রনিক্স পণ্যের কেনাকাটায় গ্রাহকেরা পাবেন ৫০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এই সুবিধা পেতে নির্দিষ্ট ১৫টি শীর্ষ ব্র্যান্ড থেকে ন্যূনতম ২০,০০০ টাকার পণ্য কিনতে হবে। শীর্ষস্থানীয় এসব ব্র্যান্ডের তালিকায় রয়েছে ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, এস্কয়ার ইলেকট্রনিক্স, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস এবং স্টার টেক-এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠান।

ঈদের পোশাক ও জুতো কেনাকাটায় নগদ দিচ্ছে সর্বমোট ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে ন্যূনতম ২,৫০০ টাকার কেনাকাটায় গ্রাহকেরা পোশাকের জন্য ২০০ টাকা এবং জুতোর জন্য আরও ২০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। উৎসবের এই লাইফস্টাইল ক্যাম্পেইনে পোশাকের জন্য থাকছে ইনফিনিটি, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেঁলর ও লে রিভ এবং জুতোর জন্য থাকছে এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা-র মতো খ্যাতনামা সব ব্র্যান্ড।

নিত্যপ্রয়োজনীয় মুদি কেনাকাটার জন্য সুপারস্টোরগুলোতে থাকছে বিশেষ অফার। যেকোনো অনুমোদিত সুপারস্টোরে ন্যূনতম ২,৫০০ টাকার কেনাকাটা করে নগদে পেমেন্ট করলেই প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুইবারে মোট ২০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করা যাবে।

উৎসবের আমেজে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া ও পারিবারিক বিনোদনকেও এই ক্যাম্পেইনের আওতাভুক্ত করেছে নগদ। নির্বাচিত রেস্তোরাঁগুলোতে ন্যূনতম ৫০০ টাকার বিল পেমেন্টে গ্রাহকেরা দুইবারে মোট ১০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়া অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি থেকে সর্বনিম্ন ৪৯৯ টাকার খাবার অর্ডার করলে মিলবে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ইন্সট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি, টগি ফান ওয়ার্ল্ড এবং হাইপার প্লেগ্রাউন্ডস-এর মতো জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোতে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে দুইবার ৫০ টাকা করে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এবারের ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত এবং ঘরে বসে অনলাইন কেনাকাটা সহজ করতে ই-কমার্স ও ট্রাভেল খাতেও নিজেদের সেবার পরিধি বাড়িয়েছে নগদ। নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস যেমন, দারাজ ও অথবা-তে সর্বনিম্ন ১,০০০ টাকার কেনাকাটায় দুইবারে মোট ২০০ টাকা (প্রতিবার ১০০ টাকা) ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ঈদযাত্রায় টিকিটের চাপ সামলাতে টিকিট বুকিং পোর্টাল বিডিটিকেট এবং সহজ বাস-এর সাথে পার্টনারশিপ করেছে নগদ। এই অফারে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকিট কাটলেই প্রতি লেনদেনে ৫০ টাকা করে দুইবারে মোট ১০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ঈদ ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “চলতি বছরের ঈদুল আজহায় আমরা নিশ্চিত করতে চেয়েছি যেন আমাদের গ্রাহকেরা ডিজিটাল পেমেন্টের সর্বোচ্চ সুবিধা পান। ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, সুপারস্টোর এবং ই-কমার্সের মতো খাতগুলোতে, যেখানে উৎসবের সময়ে মানুষ সবচেয়ে বেশি খরচ করেন, এখানেই আমরা দারুণ ক্যাশব্যাক অফার সাজিয়েছি। আমাদের লক্ষ্য কেবল ডিজিটাল পেমেন্টের প্রসার বাড়ানো নয়, বরং দেশের কোটি নগদ গ্রাহকের জন্য ঈদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দময় করে তোলা।”

আরো