সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৫৮ শেয়ারদর

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৮টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্র মতে, বুধবার (১৭ জুন) বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৮ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১১ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৯ ও ২১১৭ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৮টি, কমেছে ৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো