সূচকের উত্থানে লেনদেন ১১৯৭ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে ১৮৫ টি কোম্পানির শেয়ারের দর। এছাড়াও কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬১ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৬ টি কোম্পানির, বিপরীতে ১৮৫ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো