মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৬৭১ কোটি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৬৭১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ জুন) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯৮ এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৬৭১ কোটি ৯০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো