‘TOO7’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজেদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কজের অঙ্গীকার নিয়ে তেজগাওঁ কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ-২০০৭ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন TOO7 এর পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরের দিকে ধানমন্ডির বাফেট প্যারাডাইজে এই সভার আয়োজন করা হয়। পরে স্মৃতিচারণ, আড্ডা, ফটোসেশানসহ নানা আয়োজনে মেতে উঠেন বন্ধুরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন ।

সংগঠনটির সভাপতি মাসুম রেজা বলেন, বন্ধুত্বের বন্ধনকে আরও বিস্তৃত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিজেদের ও মানুষের জন্য কিছু করাই হলো TOO7 এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

[atn_photocard]
আরো