ইস্টার্ন কেবলস স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৩ ডিসেম্বর, বুধবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ১১ ও ১২ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ ডিসেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।