২ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইবনে সিনার বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন

কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৮ লাখ ৫৮ হাজার ৯০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় অলিম্পিক অ্যাক্সেসরিজের স্ক্রিনে ৪০ লাখ ৪৭ হাজার ৪৪৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ১৩ টাকা ৫০ পয়সা।

[atn_photocard]
আরো