ট্রানজিটে গিয়েও ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

হজ নিবন্ধনে সময় ৭ দিন

২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের

নামাজে কিবলা ভুল হলে করণীয়

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

[atn_photocard]
আরো