ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ‘মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা ২০২৫’ সম্প্রতি চট্টগ্রামের শাহীন গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া-এর সভাপতিত্বে সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশন প্রধান মিজানুর রহমান, এফএসআইবি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ইভিপি মোহাম্মদ রোকন উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী ও প্রধান কার্যালয়ের পিএবিসিডি প্রধান মোঃ খায়রুল হাসান সিএসএএ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মোহাম্মদ মুস্তাফা। দিনব্যাপী এ সভায় চট্টগ্রাম অঞ্চলের ৩৬জন শাখা ব্যাবস্থাপক, ৩৬জন ম্যানেজার অপারেশনস, ৩০জন উপশাখা ইনচার্জসহ মোট ১৩৮জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ব্যবসায়িক পারফরমেন্স পর্যালোচনা করা হয়। এ সময় শাখা ও উপশাখাসমূহকে গ্রাহকসেবার মান উন্নয়ন, নতুন আমানত সংগ্রহ, খেলাপী বিনিয়োগ আদায়, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবসম্পদের দক্ষতা ও মানোন্নয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। একই সাথে গত ১০ মাসে সাড়ে ১০ লক্ষাধিক নতুন হিসাব খোলা, ৩ হাজার ৮ শত কোটি টাকার আমানত সংগ্রহ, ৩ হাজার কোটি টাকার খেলাপী বিনিয়োগ আদায় এবং সার্বিক কর্মকান্ডে গতিশীলতা আনার জন্য ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়।

[atn_photocard]
আরো