বাংলাদেশের পোশাক খাত “এক বছরের মতো আইসিইউতে”: বিকেএমইএ সভাপতি

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দেশের পোশাক খাত গত এক বছর ধরে “আইসিইউতে” অবস্থান করছে। সরকারের নীতি সহায়তার অভাবে খাতটি সংকট থেকে বের হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আইসিইউ থেকে বের করার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা এখনও সেই নীতি সহায়তা পাইনি।” তিনি নতুন শ্রম আইন, সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহার এবং ক্রেতাদের কম দাম প্রদানের ফলে পোশাক শিল্পের জন্য হুমকির কথা উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

বিশ্ববাজারে কমল তেলের দাম

রাজস্ব ভবনে বহিরাগত ঠেকাতে নতুন নির্দেশনা

৮ অক্টোবর থেকে ইলিশ আহরণ-কেনাবেচা বন্ধ

বিকেএমইএ সভাপতি আরও বলেন, “স্থানীয় স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়েছে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ইউরোপীয় বায়ারদের কাছে এথিক্যাল প্রাইস দাবি করছি, যাতে আমাদের শিল্প টিকে থাকে।”

সংবাদ সম্মেলনে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, সরকারের সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত “একতরফা” এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের পরিপন্থী। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ ও বিজিএমইএর উচ্চপর্যায়ের কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন ফজলে শামীম এহসান, ইনামুল হক খান, রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, আবদুর রহিম ও সুমাইয়া ইসলাম রোজালিন।

[atn_photocard]
আরো