সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতিয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫০ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮১ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো