ডিএসই’র এটিবিতে ব্র্যাক ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের লেনদেন শুরু

Dhaka Stock Exchange (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে “ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড” এর লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে ২০২৬) ডিএসই ও BRAC Bank-এর মধ্যে একটি তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

ডিএসইতে ৭১ কোটি টাকা কমেছে লেনদেন

ডিএসই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি লিড অ্যারেঞ্জার BRAC EPL Investments ও ট্রাস্টি UCB Investment-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বর্তমানে ডিএসই’র এটিবি প্ল্যাটফর্মে বিবিএল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডসহ মোট ৮টি বন্ড এবং ১টি ইক্যুইটি তালিকাভুক্ত রয়েছে।

[atn_photocard]
আরো