সূচকের পতনে প্রথম দিনেই ৯৬৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৯৬৪ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৯ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮২২ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৬৪ কোটি ৫৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির, বিপরীতে ২৮৬ কোম্পানির দর কমেছে। আর ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো