সূচকের উত্থানে চলছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, দর কমেছে ৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২২৬ কোটি ২৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৭৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, দর কমেছে ১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২১ হাজার টাকা।