দেড় ঘণ্টায় ১৯৮ শেয়ারের দরবৃদ্ধি, লেনদেনে ধীরগতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৯৮টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। তবে এসময়ের মধ্যে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৪ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Statements of Financial Position of Nahee Aluminum Composite…

দরবৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১৫ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮২ ও ১৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো