তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান
গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৪ ও ১৭ নভেম্বর ২০২৪ তারিখে কেরানিগঞ্জ, মুন্সীগঞ্জ, সাভার ও গাজীপুর-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৪টি শিল্প, ০১টি বাণিজ্যিক ও ৭৭টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৭ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৮টি শিল্প, ৬২টি বাণিজ্যিক ও ৮০৬৫টি আবাসিকসহ মোট ৮,২৩৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২,৪৬৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৯,৩৬,৩৮১ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৭.১০ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৫১ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি আপনাদের স্বনামধন্য বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।